০২ মার্চ, ২০২২ ১০:২২ এএম

৩ দিনে গণটিকার আওতায় প্রায় এক কোটি ৪৭ লাখ মানুষ

৩ দিনে গণটিকার আওতায় প্রায় এক কোটি ৪৭ লাখ মানুষ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত মোট ১২ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৮৭৫ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাস রোধে গণটিকাদান কার্যক্রমের আওতায় তিন দিনে এক কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৫৪৪ মানুষকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো দেশব্যাপী টিকাদান বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন গণটিকা কার্যক্রমের আওতায় তৃতীয় দিনে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সারাদেশে প্রথম ডোজ টিকা ১৫ লাখ ৬৯ হাজার ৪৪ জন, দ্বিতীয় দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) ১৯ লাখ ৩৩ হাজার ৭৭৫ জন এবং প্রথম দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৮৭৫ জনকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে।

একইসাথে এদিন সাত লাখ ৯৬ হাজার ৮৪৫ জনকে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়। এখন পর্যন্ত মোট আট কোটি ৪৩ লাখ ২৬ হাজার ২৩৪ জন দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে।

এরই পাশাপাশি এদিন মোট ৮৪ হাজার ৫৬২ জনকে করোনার বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৮ লাখ তিন হাজার ১৪৭ জনকে বুস্টার ডোজ প্রদান করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক