২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫১ এএম

ছুটির দিনেও চলছে গণটিকাদান কর্মসূচি

ছুটির দিনেও চলছে গণটিকাদান কর্মসূচি
প্রথমবারের মতো সরকারি ছুটির দিনে চলছে এ টিকাদান কর্মসূচি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি ছুটির দিনেও আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারাদেশে প্রথমবারের মতো চলছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। 

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপতিতে এ তথ্য জানিয়েছিলেন।

চিঠিতে বলা হয়, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে মানুষের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। জনমনে সৃষ্ট এই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টিকার টার্গেট পূরণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার সারাদেশের কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রেখে ও প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র/বুথ স্থাপনের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’

দুদিন আগে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণে মোট জনসংখ্যার ৭০ শতাংশ জনগোষ্ঠীকে প্রথম ডোজের আওতায় আনতে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কর্যক্রম’। এই বিশেষ কার্যক্রমের মধ্যে দিয়ে দেশের সকলকে প্রথম ডোজ করোনা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত সাড়ে ২৮ কোটি টিকা পেয়েছে। ২৬ ফেব্রুয়ারি এক কোটি টিকা দেওয়া পরিকল্পনা রয়েছে। মানুষ নিতে চাইলে এক কোটি কেন, দেড় কোটি বা আরও বেশি টিকা দেওয়া হবে। ২৬ তারিখের পরও করোনার প্রথম ডোজ দেওয়া হবে।

প্রসঙ্গত, চলমান কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণকল্পে মোট জনসংখ্যার ৭০ শতাংশ জনগোষ্ঠীকে ১ম ডোজের আওতায় আনতে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’ হাতে নিয়েছে সরকার। এ বিশেষ কার্যক্রমের মধ্যে দিয়ে সরকার দেশের সকলকে ১ম ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরবর্তীতে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও জোরদার করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক