২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৭ পিএম

না ফেরার দেশে ডা. আহসানুল হক পাভেল

না ফেরার দেশে ডা. আহসানুল হক পাভেল
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পেনিসেলভিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক মুহাম্মদ আহসানুল হক তালুকদার পাভেল মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পেনিসেলভিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. আহসানুল হক পাভেল ছিলেন ঢামেকের ৫২তম ব্যাচের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে বাসার সামনে তুষার পরিষ্কার করতে গিয়ে কয়েক দিন আগে আঘাতপ্রাপ্ত হয়ে তাঁর পা ভেঙে যায়। দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি অবস্থায় পর পর দুবার ডা. পাভেলের কার্ডিয়াক এরেস্ট হয়। এর পর থেকে বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

স্থানীয় সময় বুধবার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মুহাম্মদ আহসানুল হক তালুকদার পাভেল।

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক