২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৪ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালের লিফট বিকল, দুর্ভোগে রোগীরা

সোহরাওয়ার্দী হাসপাতালের লিফট বিকল, দুর্ভোগে রোগীরা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের লিফট বিকল। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: গত চারদিন ধরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের লিফট বিকল রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘লিফট নষ্ট রয়েছে। দ্রুত ঠিক করার চেষ্টা চলছে। প্রকল্পের লোকজন সময় নিয়েছে। আশা করি, আগামী চার-পাঁচ দিনের মধ্যে লিফটি ঠিক হয়ে যাবে।’

রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে তিনি বলেন, তাদের আসলেই অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে কিডনি ও হৃদরোগে মতো জটিল রোগীদের। 

ডায়ালাইসিসের জন্য হেমোডায়ালাইসিস বিভাগে যেতে হয়। হাসপাতালের হেমোডায়ালাইসিস বিভাগ ছয়তলায়, সেখানে উঠতে প্রয়োজন লিফট। কিন্তু হাসপাতালের একমাত্র লিফট নষ্ট হওয়ায় সব রোগীকে চার দিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা পড়েছেন বয়স্ক ও জটিল রোগীরা।

লিফট বিকলের বিষয়ে ডা. মো. খলিলুর রহমান বলেন, গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঠিকমতো চলছিল লিফট। বিকেলের দিকে হঠাৎ করেই ছিঁড়ে যায়। এতে করে আটকে পড়েন কয়েকজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের দরজা কেটে ভেতরের লোকজনকে উদ্ধার করেন। 

লিফট সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, এতো দিন একটি লিফট ছিল। হাসপাতালে এখন আরও চারটি লিফট যুক্ত করা হচ্ছে। মাসখানিক সময় লাগবে। এর মধ্যেই অন্তত দুটি চালু হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক