২০ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৪৯ পিএম
ভ্যাকসিনের আওতায় আসছে ১২ বছরের কম বয়সীরা
আজ রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: শিগগিরই ১২ বছরের কম বয়সীদের করোনা ভ্যাকসিনের আওতায় আসছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে। এদিন সারাদেশে এক কোটি করোনা ভ্যাকসিন দেয়া হবে। জাতীয় পরিচয় পত্র ছাড়াই স্থায়ী ঠিকানা লিখে নিয়ে গিয়েই ভ্যাকসিন দেয়া যাবে। ২২ ফেব্রুয়ারির পর আর কোনও করোনা বাধা নিষেধ থাকবে না। তবে মাস্ক পড়া বাধ্যতামূলক থাকবে বলে জানানো হয়।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
বিডিআরসিএস-আইএফআরসির জরিপ
হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে
আইসিডিডিআর,বি’র গবেষণা
নিম্ন-মধ্যম আয়ের দেশে মায়েদের দুধে বেশি পরিমাণে রোগপ্রতিরোধী অ্যান্টিবডি
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
এই বিভাগের সর্বাধিক পঠিত