১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৫:৪৩ পিএম

আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু ডা. মনি।

মেডিভয়েস রিপোর্ট: আগামী বছর থেকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাপ্তাহিক ছুটি দুদিন কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রাথমিক পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় এটি কার্যকর করা সম্ভব হয়নি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সপ্তাহে দুদিন ছুটি বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ২০২৩ সাল থেকে এসব স্তরে সাপ্তাহিক দুদিন ছুটি কার্যকর হবে। একই সঙ্গে নতুন কারিকুলামে যুক্ত হওয়া ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকেই সপ্তাহে দুদিন ছুটি পাবে।

সরকারি সব অফিস-আদালতে সাপ্তাহিক ছুটি দুদিন শুক্র ও শনিবার। তবে স্কুল-কলেজে ছুটি শুধু একদিন শুক্রবার। তবে প্রায় সব বিশ্ববিদ্যালয়েই সাপ্তাহিক ছুটি দুদিন। কোনো কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও সপ্তাহে দুদিন ছুটি রয়েছে।

এমন প্রেক্ষাপটে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়াতে প্রস্তাব করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি সূত্রে জানা যায়, বিদ্যমান সাপ্তাহিক ও অন্যান্য ছুটি ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে ক্লাস চলে ২১৫ দিন। শনিবার ছুটি হলে ক্লাস হবে ১৮৫ দিন। কারণ, বছরের বেশকিছু শনিবার সরকারি ছুটি থাকে।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডা. দীপু মনি বলেন, আজ নতুন কারিকুলামের পাঠ্যবই উদ্বোধন করা হলো। যেহেতু এটি সম্পূর্ণ নতুনভাবে প্রণয়ন করা হয়েছে, সে কারণে নানা ধরনের ভুল-ভ্রান্তি চিহ্নিত হতে পারে।

নতুন কারিকুলামে যে কোনো ধরনের ভুল-ভ্রান্তি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলাম পাইলটিং শুরু হলে প্রতি সপ্তাহে আমরা ফিডব্যাক পাবো। এতে আমাদের প্রচেষ্টার সফলতা অনুমান করা যাবে। নতুন কারিকুলাম তৈরিতে সংশ্লিষ্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন। যেখানে যে ধরনের বিষয় দরকার, সেগুলো যুক্ত করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা এসব বই হাতে পেলে আনন্দ নিয়ে পড়ালেখা করবে।’

তিনি বলেন, নতুন কারিকুলামে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান (আর্টস, কমার্স ও সায়েন্স) বিভাগ আর থাকছে না। বলেন, শুধু জ্ঞান নয়, এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা।

মন্ত্রী বলেন, আগামী বছর ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে এবং ২০২৪ সালে ৮ম ও ৯ম শ্রেণিতে নতুন কারিকুলামের বইয়ে পাঠদান হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক