১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৩২ পিএম

সংকটের মধ্যেই শেবাচিমের ৮ চিকিৎসককে বদলি

সংকটের মধ্যেই শেবাচিমের ৮ চিকিৎসককে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলমান শিক্ষক ও চিকিৎসক-সংকটের মধ্যেই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবার আটজন চিকিৎসককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব (পারসোনেল-৩) এ এফ এম এহতেশামূল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া চিকিৎসকদের ১৯ ফেব্রুয়ারির মধ্যে যোগদান করতে বলা হয়েছে। তবে হঠাৎ কী কারণে তাঁদের বদলি করা হলো, বিষয়টি উল্লেখ নেই প্রজ্ঞাপনে। হঠাৎ চিকিৎসক বদলির এই আদেশে হাসপাতালটিতে চিকিৎসাসেবা ভেঙে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে হাসপাতাল প্রশাসন।

শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে তীব্র চিকিৎসক সংকট চলছে শেবাচিমে। হাসপাতালের ৪৫ শতাংশ চিকিৎসকের পদ শূন্য।

বদলি হওয়া চিকিৎসকরা হলেন— হাসপাতালের অর্থপেডিক্স সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত, গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. তানিয়া আফরোজ, অর্থপেডিক্স বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. সুদীপ্ত কুমার হালদার, ইএনটি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. আলী আহমেদ, ইএনটির জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. আব্দুল্লাহ্ আল মামুন, ইএনটি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. শরিফুল ইসলাম, সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. জয় জাকারিয়া রব এবং সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. সুপিয়ার রহমান। 

একযোগে আট চিকিৎসকের বদলি প্রসঙ্গে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট চলছে। এর মধ্যেই একযোগে আট বিশেষজ্ঞ চিকিৎসকের বদলিতে নতুন সংকটে পড়তে হবে। কেননা দক্ষিণাঞ্চলের সব উপজেলার রোগীই এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

পরিচালক বলেন, আমি আমাদের হাসপাতালে সংকটের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি দেখবেন বলে আশা দিয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক