১৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৩:৫৭ পিএম

ডা. জাকারিয়া স্বপনের মৃত্যুবার্ষিকীতে শীত বস্ত্র বিতরণ

ডা. জাকারিয়া স্বপনের মৃত্যুবার্ষিকীতে শীত বস্ত্র বিতরণ
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহীদ ডা. মিল্টন হলে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ও জাকারিয়া স্বপন স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে সাবেক উপ-উপাচার্য (শিক্ষা), স্বাচিপের অত্র বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহীদ ডা. মিল্টন হলে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএসএমএমইউ ও জাকারিয়া স্বপন স্মৃতি সংসদ এর যৌথ উদ্যোগে এই  আয়োজনে উপস্তিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলালসহ প্রমুখ।

এ ছাড়া মরহুমের নিজ বাড়ি ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়িতে তাঁর  আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত, ফাতেহা পাঠ, পবিত্র কোরান খতম ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে। উক্ত কর্মসূচীতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ ও জাকারিয়া স্বপন স্মৃতি সংসদ এর সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ফ্রেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদে দায়িত্ব পালনকালেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন অসম্ভব সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী, গুণী সংগঠক ও চিকিৎসক, শিক্ষক এবং আসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত