১২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৫৯ পিএম

চট্টগ্রামে করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু নেই

চট্টগ্রামে করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু নেই

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৭৩ জন নগরের বাসিন্দা। উপজেলার বাসিন্দা রয়েছেন ১০৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় ২৭৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ৯।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে প্রথম কারও মৃত্যু হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১। মোট মারা গেছেন ১ হাজার ৩৬০ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ