১২ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩২ এএম

বিশ্বে করোনায় একদিনে ১০,৮৬২ জনের মৃত্যু

বিশ্বে করোনায় একদিনে ১০,৮৬২ জনের মৃত্যু
আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৩২২ জন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজার ৮৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৮ লাখ ২০ হাজার ৩৭৯ জনে পৌঁছেছে। একদিনে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৯৭৭ জনে। একদিনে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৮৩ হাজার ৭১৭ জন। এ ছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার ৩২২ জন। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা জার্মানিতে একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৯ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ২১৫ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ২১ লাখ ২৬ হাজার ৯৯১ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ লাখ ৯৭ হাজার ৩০০ জন।

এরপরই রাশিয়ায় একই সময়ে আক্রান্ত হয়েছেন দুই লাখ তিন হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ৭২২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন এক লাখ ১২ হাজার ২৩৬ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ১০ লাখ ২১ হাজার ৬৩৩ জন।

এদিকে মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র একই সময়ে মারা গেছেন এক হাজার ৯১৭ জন এবং নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৩১৮ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৯২ লাখ ২৮ হাজার ৬২৮ জন এবং মারা গেছেন ৯ লাখ ৪২ হাজার ছয়জন।

একই সময়ে আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৬ হাজার তিনজন এবং মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন এক হাজার ১২১ জন। এই নিয়ে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ৭২ লাখ ৯১ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ২৩২ জন।

অন্যদিকে, আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় ও মৃতের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ৮০৪ জন। করোনা শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ২৫ লাখ ৮৪ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন পাঁচ লাখ আট হাজার ১২ জন।

এরপরের তালিকায় রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০ নম্বরে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও