০৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৫:২৫ পিএম

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কাজ মার্চে শেষ করার নির্দেশ

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কাজ মার্চে শেষ করার নির্দেশ
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। ছবি: ফাইল

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম চলতি বছরের মার্চের মধ্যে সম্পন্ন করার জোরালো নির্দেশ দিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালটি চালু হলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা অনেক কমে যাবে। এর মাধ্যমে দেশের চিকিৎসাসেবা খাত অনেক দূর এগিয়ে যাবে। দেশের চিকিৎসাসেবার পাশাপাশি মেডিকেল শিক্ষা ও গবেষণায় নব দিগন্তের দ্বার উন্মোচিত হবে।  

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সুপার স্পেশালাইজড হাসপাতালের স্ট্রাকচারাল কার্যক্রম, আর্কিটেকচারাল ও সিভিল ওয়ার্ক, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কার্যক্রম, হসপিটাল ইনফরমেশন সিস্টেম (এইচআইএস) সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহসহ যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। 

উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, পরিচালক ( বিএসএমএমইউ) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. আব্দুল্লাহ আল হারুন ও উপ-পরিচালক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) অনুষ্ঠিত স্লিপ এ্যাপনিয়া ডিজিস এর উপর অনুষ্ঠিত সভায় মূল্যবান বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত