০৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২৭ এএম

বিশ্বে করোনায় একদিনে ১১২৮৪ জনের মৃত্যু

বিশ্বে করোনায় একদিনে ১১২৮৪ জনের মৃত্যু
আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩১ কোটি ৩৩ লাখ দুই হাজার ৬১৪ জন। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে পৌঁছেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ এক হাজার ৭৯০ জন। এ ছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩১ কোটি ৩৩ লাখ দুই হাজার ৬১৪ জন।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮১ হাজার ৪৬৯ জন এবং একই সময়ে মারা গেছেন দুই হাজার ৬১৯ জন। একই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৯৯২ জন। এই ভাইরাসটিতে দেশটিতে এখন পর্যন্ত সাত কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন আক্রান্ত এবং মারা গেছেন ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জন। 

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সে একই সময়ে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪১ হাজার ৪৯ জন এবং মারা গেছেন ৩৫৫ জন। 

একই সময়ে আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৯৮ জন এবং মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন এক হাজার ৬৮ জন। এই নিয়ে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ছয় লাখ ৩১ হাজার ৬৯ জন।

এদিকে, একই সময়ে আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৯৪১ জন এবং মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন এক হাজার ৫৬ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন চার কোটি ২০ লাখ ৭৮ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন পাঁচ লাখ এক হাজার ১৪৩ জন।

তালিকায় ৩৯ নম্বরে অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ এবং মারা গেছেন ২৮ হাজার ৫২৪ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও