২৮ জানুয়ারী, ২০২২ ০৪:৩৯ পিএম

কাশ্মীরী ছাত্র জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কাশ্মীরী ছাত্র জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলনকালে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন ধরনের শ্লোগান দেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কাশ্মীরী এক শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন দুই শতাধিক বিদেশি ছাত্র-ছাত্রী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলনকালে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, গত ১৯ জানুয়ারি বুধবার বিকালে ওই মেডিকেল কলেজে অধ্যয়নরত বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় কাশ্মীরের ছাত্র জিসান ফয়েজ (২৪) দর্শক সারি থেকে অনৈতিকভাবে মাঠে প্রবেশ করে বাংলাদেশি ছাত্র আবুল ফাত্তাহ মো. ফাহিমকে মাথার উপড়ে তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। এ ঘটনায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে ২৬ জানুয়ারি বুধবার কাশ্মীরী শিক্ষার্থী জিসান ফয়েজকে ৬ মাসের জন্য কলেজ থেকে বহিষ্কার করেন। বহিষ্কারের খবর শুনে জিসান ওই দিন রাত ৯টার দিকে হোস্টেলের কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তার সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. শেখ মাহমুদ হাসান মিঠু বলেন, বিদেশি শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। শিক্ষার্থী জিসানের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান খান বলেন, বিদেশি ওই ছাত্রের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিলে ছাত্রছাত্রীরা হোস্টেলে ফিরে যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক