২২ জানুয়ারী, ২০২২ ০৪:৪৯ পিএম

হোস্টেলে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণসহ চার নির্দেশনা আরএমইউর

হোস্টেলে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণসহ চার নির্দেশনা আরএমইউর
আজ শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান করে এমবিবিএস ও বিডিএস তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণসহ চার দফা নির্দেশনা দিয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ)।

আজ শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আদেশ নং ০৪.০০.০০০.৫১৪.১৬.০০১.২১-১৪১ তারিখ ২১ জানুয়ারি ২০২২ এবং অধিকর্তা মেডিসিন অনুষদের স্মারক: মেডিসিন অনুষদ /৪৩০ ও তারিখ ২২ জানুয়ারি ২০২১ এর সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২১ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। সেই আলোকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহকে নিম্নরূপভাবে শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য সবিনয় অনুরোধ করা হলো।’

১. প্রথম বর্ষ সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস গ্রহণ করতে হবে।

২. প্রথম বৃত্তিমূলক এমবিবিএস ও বিডিএস পরীক্ষা রুটিন মাফিক স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে পরীক্ষা গ্রহণ করতে হবে।

৩. তৃতীয় বর্ষের ওয়ার্ড প্লেসমেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করতে হবে।

৪. এমবিবিএস ও বিডিএস তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষাদের স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক