১৮ জানুয়ারী, ২০২২ ০৮:৫৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়লে অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়লে অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে অনলাইন ক্লাস চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যদি এমন হয় যে শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ক্লাস চালু রাখা সম্ভব নয়, সে ক্ষেত্রে অনলাইন ক্লাসে যেতে হবে।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেছেন, ‘আমরা এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। এমন হারে ছড়িয়ে পড়ছে, এটা তো সব জায়গায়, শিক্ষার্থীরা বাড়িতে থাকলেও তো সংক্রমিত হবে।’
তিনি বলেন, ‘আমাদের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কিছু সংক্রমণ হয়েছে। তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে, সে ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত ঠিক আছে, আমরা পর্যবেক্ষণ করছি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আগেও বসেছি। হয়তো আগামী দুই-একদিনের মধ্যে আবার বসবো।’
 
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক