১৩ জানুয়ারী, ২০২২ ০৬:০৩ পিএম

সেবার তুলনায় স্বাস্থ্যে গবেষণা কম: প্রধানমন্ত্রী

সেবার তুলনায় স্বাস্থ্যে গবেষণা কম: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসা বিষয়ক গবেষণায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাস্থ্যখাতে গবেষণায় ঘাটতি আছে। তাই চিকিৎসায় জোর দেওয়ার পাশাপাশি এই খাতে আরও গবেষণার প্রয়োজন।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

চিকিৎসা বিষয়ক গবেষণায় দেশ পিছিয়ে থাকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা খুব কম হচ্ছে। অনেক চিকিৎসকই আছেন, যারা রোগীর সেবা দিতে যতটা আগ্রহী, গবেষণার দিকে ঠিক ততটা নেই। হাতে গোনা কয়েকজনই নিয়মিত গবেষণা করেন। তবে এই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি, আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক