০৯ জানুয়ারী, ২০২২ ০৫:৩৮ পিএম

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু তিন, শনাক্ত ১৪৯১

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু তিন, শনাক্ত ১৪৯১
আজ রোববার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১০২ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন।

আজ রোববার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণহারানো তিনজনের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী। 

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৫২ টি পরীক্ষাগারে ২২ হাজার ১২৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২১ হাজার ৯৯৮ টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২১৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের ছয় এক দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৬ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর দশ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ১০ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯২০ জন (৬৩ দশমিক ৯৮ ভাগ) ও নারী ১০ হাজার ৯০ জন (৩৬ দশমিক শূন্য দুই ভাগ)। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক