০৭ জানুয়ারী, ২০২২ ০৩:৫৭ পিএম

৩ লাখ ছাড়ালো বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা

৩ লাখ ছাড়ালো বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন তিন লাখ ২৬ হাজার ৯৭১ জন মানুষ। বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে ৫৪ হাজার ৮৬২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। 

এর আগে গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১৮ হাজার ৯৮৯ জনসহ ঢাকা বিভাগে ২৮ হাজার ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে সাত হাজার ২১১ জন, রাজশাহী বিভাগে ছয় হাজার ৩৭৫ জন, রংপুর বিভাগে পাঁচ হাজার ৯৫৬ জন, খুলনা বিভাগে ৯ হাজার ৬০৫ জন, বরিশাল বিভাগে এক হাজার ৯২৭ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৭১৯ জন বুস্টার ডোজ নিয়েছেন।


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক