০৫ জানুয়ারী, ২০২২ ০২:১৩ পিএম

বিএসএমএমইউর পাঁচ চিকিৎসকের পদোন্নতি

বিএসএমএমইউর পাঁচ চিকিৎসকের পদোন্নতি
পদোন্নতি পাওয়া এ চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত পাঁচ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে কতৃপক্ষ।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে পদোন্নতি পাওয়া এ চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

পদোন্নতি পাওয়াদের মধ্যে বিএসএমএমইউর সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল), কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. বশির আহমেদ জয়কে সহকারী প্রক্টর, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুনকে ভারপ্রাপ্ত উপ-পরিচালক (এস্টেট) করা হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অর্থোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিনকে রেজিস্ট্রার অফিসের ভারপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. বেলাল হোসেন সরকারকে ভারপ্রাপ্ত উপ-পরিচালক (হাসপাতাল) হিসেবে নিয়োগ ও দায়িত্ব দেওয়া হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক