০৪ জানুয়ারী, ২০২২ ০৭:০৬ পিএম

ছুরিকাঘাতে মেডিকেল টেকনোলজিস্ট নিহত, জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ছুরিকাঘাতে মেডিকেল টেকনোলজিস্ট নিহত, জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
হবিগঞ্জ জেলা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

মেডিভয়েস রিপোর্ট: পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হবিগঞ্জ জেলা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ)।

রোববার (২ জানুয়ারি) সংগঠনটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আওলাদ হোসেন খান ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য প্রতিবাদ হিসেবে বিএমটিএর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হলো। সেই সাথে চারদিন পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হবিগঞ্জ জেলা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক