অবসরে গেলেন পাঁচ নার্স
মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরি জীবন থেকে অবসরে গেলেন দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত পাঁচজন নার্স।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
অবসরে যাওয়া নার্সরা হলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক আফরোজা বেগম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক নাছিমা খাতুন, সুনামগঞ্জ জেলা ২৪০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শারমিন আহমেদ কণা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ফিরোজা বেগম ও পিএমআইএস বিভাগের উপপরিচালক মোসাম্মৎ সালেহা পারভীন।
প্রজ্ঞাপনে বলা হয়, তাঁদের অনুকুলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ (ল্যাম্পগ্রান্ট) মঞ্জুর করা হলো। সেই সঙ্গে তাঁদেরকে অবসর গ্রহণের পরবর্তী দিন অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।
নার্সরা বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন, বলা হয় প্রজ্ঞাপনে।