২৭ ডিসেম্বর, ২০২১ ০১:৪১ পিএম
বুস্টার ডোজ প্রয়োগ শুরু কাল: স্বাস্থ্য সচিব
আজ সোমবার বিএসএমএমইউর ‘এ’ ব্লকের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ছবি: মাহফুজুল্লাহ হিমু।
মেডিভয়েস রিপোর্ট: সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সমন্বয় করে আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘এ’ ব্লকের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য সচিব বলেন, ‘সারাদেশে বুস্টার ডোজ প্রয়োগ নিয়ে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী সুরক্ষা অ্যাপকে প্রস্তুত করা হয়েছে। প্রথমিকভাবে ষাটোর্ধ্ব জনগোষ্ঠী ও সম্মুখযোদ্ধাদের টিকা প্রদান করা হবে এবং পরে ধাপে ধাপে সকলকে টিকা প্রদান করা হবে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
এই বিভাগের সর্বাধিক পঠিত