২৬ ডিসেম্বর, ২০২১ ০৬:৪৪ পিএম

বিএমএসএস’র উদ্যোগে দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বিএমএসএস’র উদ্যোগে দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বিএমএসএস এর উদ্যোগে দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘আর নয় ট্যাবু, ক্যান্সারও ভালো হয়’ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) উদ্যোগে দুই দিনব্যাপী মেডিকেল কর্মশালা আয়োজন করা হয়েছে।

ডিসেম্বর ২৩ ও ২৪ তারিখে বিএমএসএস জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের লোকাল কমিটি এবং ক্যান্সার অ্যাওয়েরনেস ফাউন্ডেশন অব বাংলাদেশের সম্মিলিত উদ্যোগে এ মেডিকেল কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মসূচির প্রথম দিন ২৫ জন মেডিকেল শিক্ষার্থীর একটি দল জামালপুরের মেথর পট্টি, হরিজন সম্প্রদায়ে কাছে যায়। তাঁরা প্রজননতন্ত্রের ক্যান্সার সম্পর্কে ৮০ জন মানুষকে সচেতন করে। একইসঙ্গে সাধারণ স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সেখানকার অধিবাসীদের ধারণা দেয় ও লিফলেট বিতরণ করে।

দ্বিতীয় দিনে ৩০ জন শিক্ষার্থীর অপর আরেকটি দল জামালপুরের ফৌজদারি চরের বাসিন্দাদের মধ্যে প্রজননতন্ত্রের ক্যান্সার সম্পর্কে ধারণা প্রদান করেন। এ ছাড়াও তাঁরা শতাধিক মানুষের মধ্যে সাধারণ স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা প্রদান করেন এবং লিফলেট বিতরণ করে। 

এ বিষয়ে এলাকাবাসী জানান, প্রজননতন্ত্রের ক্যান্সার সম্পর্কে আগে তাদের অনেকের কোনো ধারণাই ছিল না, এবং এ কর্মসূচির পর তারা বেশ কিছু বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন। মেডিকেল শিক্ষার্থীদের এ কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের জন্যও ধন্যবাদ জানান তাঁরা। আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক