২২ ডিসেম্বর, ২০২১ ০৯:৫৫ এএম
চমেক হাসপাতালের নতুন পরিচালক ডা. শামীম আহসান
শুভেচ্ছা বিনিয়ম করছেন নবনিযুক্ত চমেক হাসপাতালের পরিচালক ডা. শামীম আহসান।
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শামীম আহসান। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
সোমবার (২০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরকে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। ২০২০ সালের ১ মার্চ চমেক হাসপাতালের পরিচালক পদে যোগ দেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

এই বিভাগের সর্বাধিক পঠিত