করোনায় গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু, শনাক্ত ১২২
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৭ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসাবে নতুন শনাক্ত হয়েছেন ১২২ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো তিনজন পুরুষ ও একজন মহিলা রয়েছে ।
অধিদপ্তরের পরিচালক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসাবে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৪৪ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন রোগী।
২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকায়, দুইজন খুলনা ও একজন বরিশাল বিভাগের।