১৩ ডিসেম্বর, ২০২১ ০১:১৩ পিএম

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের বুস্টার প্রদানের সুপারিশ

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের বুস্টার প্রদানের সুপারিশ
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় এই সুপারিশ করা হয়। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ রোধে চিকিৎসক-নার্সসহ সকল ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্ব জনগোষ্ঠীকে বুস্টার ডোজ প্রদানের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শনিবার (১১ ডিসেম্বর) রাত ১০টায় অনুষ্ঠিত কমিটির ৪৯তম সভায় এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে জানানো হয়, ‘কোভিড-১৯ সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি ৪৯তম সভা জুমের মাধ্যমে ১১ ডিসেম্বর রাত ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় মহোদয় কোভিড-১৯ বুস্টার ডোজ প্রদান বিষয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত জানতে চেয়েছেন বলে সভাকে অবহিত করেন। সভায় কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে নিচের সুপারিশসমূহ গৃহীত হয়।’

এগুলো হলো:  

১. কোভিড-১৯ রুটিন ভ্যাক্সিনেশনের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিতকরণপূর্বক ষাটোর্ধ্ব জনগোষ্ঠী ও ফ্রন্টলাইনার, যাদের দুই ডোট কোভিড-১৯ টিকা অন্ততপক্ষে ছয় মাস আগে প্রদান করা হয়েছে, এমন জনগোষ্ঠীকে টিকার বুস্টার ডোজ প্রদান করা যেতে পারে। 

২. কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন বাংলাদেশেও শনাক্ত হওয়ায় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে। অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা-সমাবেশ বা জনসমাগম সীমিতকরণ এবং অতীব প্রয়োজন ব্যতীত অফলাইন সভা পরিহার করে অনলাইনে সভা আয়োজনের সুপারিশ করা হয়। এছাড়া সকল পয়েন্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন আরো জোরদার করণে সুপারিশ করা হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক