১২ ডিসেম্বর, ২০২১ ০৪:৩৩ পিএম

তৃতীয় ওয়েভ আসুক তা চাই না: স্বাস্থ্যমন্ত্রী

তৃতীয় ওয়েভ আসুক তা চাই না: স্বাস্থ্যমন্ত্রী
তৃতীয় ওয়েভ আসুক তা চান না বলে জানিয়েছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল মানুষকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তৃতীয় ওয়েভ আসুক তা চাই না। দেশে টিকার কোনো ঘাটতি নেই, এখনও সরকারের কাছে ৪ কোটি টিকা মজুদ আছে।

আজ রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের পাশে এই প্লান্ট ও বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,‘যারা এখনও করোনার টিকা নেননি তারা টিকা নিয়ে নিন। আমাদের টিকার কোনো ঘাটতি নেই। এখনও আমাদের কাছে ৪ কোটি টিকা মজুদ আছে। তৃতীয় ওয়েভ আসুক তা চাই না। সবাইকে সতর্ক হতে হবে। অমিক্রনে আক্রান্ত দুই খেলোয়াড় ভালো আছে। নতুন করে কেউ ওমিক্রনে আক্রান্তের খবর পাওয়া যায়নি। ওমিক্রনে মৃত্যুর খবর এখানো পাওয়া যায়নি।’

এসময় অক্সিজেন প্লান্টের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সবসময় একসঙ্গে কাজ করছে। ১৯৭১ সালে যুদ্ধের সময় ভারত আমাদের সর্বাত্মক সাহায্য করেছিল। করোনার এই ক্লান্তি লগ্নে ভারত প্রথম আমাদের ভ্যাকসিন দিয়েছে। এছাড়া তাদেরও ক্লান্তি লগ্নে আমরা লিকুইড অক্সিজেন দিয়েছি। ঢাকা মেডিকেলে ভারত সরকার একটি অক্সিজেন প্লান্ট দিয়েছে। এজন্য ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই।’

হাসপাতালে শিশু বহির্হিভাগ উদ্বোধন করে তিনি বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি খুব আনন্দিত এই বহির্বিভাগ দেখে। এখানে চিকিৎসা সেবার পাশাপাশি শিশুদের খেলার জায়গা তৈরি করা হয়েছে। মায়েদের ব্রেস্ট ফিডিং করানোর জন্য একটি কর্নার তৈরি করা হয়েছে। এজন্য আমি ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে ধন্যবাদ জানাই।’

অনুষ্টানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘আমরা সব ক্লান্তি লগ্নে বাংলাদেশের পাশে আছি। আমরা করোনার সময় বাংলাদেশকে ভ্যাকসিন, অক্সিজেন এবং বিভিন্ন ইকুইপমেন্ট দিয়েছি। আশা করি এই অক্সিজেন প্লান্ট রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে উপস্থিত ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, ভারত সরকার তাদের একটি অক্সিজেন প্লান্ট উপহার দিয়েছে। যা প্রতি মিনিটে ৯৬০ লিটার অক্সিজেন তৈরি করবে। এর মাধ্যমে ১০০ জন রোগীকে অক্সিজেন সাপ্লাই দেওয়া সম্ভব। এ সময় অক্সিজেন প্লান্টের জন্য তিনি ভারত সরকারকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক