১১ ডিসেম্বর, ২০২১ ১০:০১ পিএম

৭ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ দেয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী

৭ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ দেয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর শেরে বাংলা নগরে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজ আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে প্রথমে শুধু মাত্র ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনারদের দেওয়া হবে এই বুস্টার ডোজ। 

আজ শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের অপেক্ষায় আছি। অ্যাপটাকে আপডেট করার কাজ চলছে। আশা করি, ৭ থেকে ১০ দিনের মধ্যে এটা শুরু করা যাবে।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বয়স্কদের বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যারা তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব। এ বিষয়ে কাজ কর্ম চলছে। আশা করি অল্প দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক