০৯ ডিসেম্বর, ২০২১ ০৫:০৯ পিএম

বিএসএমএমইউতে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসএমএমইউতে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিএসএমএমইউতে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: মো. সোহেল গাজী

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দুর্ঘটনা ও জরুরি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ উপচার্য বলেন, ‘এক্সিডেন্ট এবং ইমার্জেন্সি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। আমেরিকা, ইংল্যান্ড, ভারত এবং সিঙ্গাপুরসহ উন্নত বিশ্বে যেভাবে এ বিষয়ে প্রশিক্ষণ চালু আছে সেভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও তা চালু হবে। এই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।’

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ও অ্যানেসথেশিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক