০৭ ডিসেম্বর, ২০২১ ০৫:১৭ পিএম

বিএসএমএমইউ ও প্লানেটারি হেলথ একাডেমিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএসএমএমইউ ও প্লানেটারি হেলথ একাডেমিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
গ্যাস্ট্রোএন্টারোলজি ও কলোরেক্টাল সার্জারি চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জসহ উন্নত প্রশিক্ষণের নবদিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে। ছবি: মো. সোহেল গাজী

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্লানেটারি হেলথ একাডেমিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এর মধ্যেমে গ্যাস্ট্রোএন্টারোলজি ও কলোরেক্টাল সার্জারি চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জসহ উন্নত প্রশিক্ষণের নবদিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয়ে এ সমাঝোতা স্বাক্ষর হয়েছে।

বিএসএমএমইউ সূত্রে জানা যায়,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং প্লানেটারি হেলথ একাডেমিয়ার পক্ষে স্বাক্ষর করেন বিশ্বের প্রখ্যাত গ্যাস্টোএন্ট্রারোলজিস্ট ফ্লোরিডা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ডা. বাশার আতিকুজ্জামান।  

এর মাধ্যমে গ্যাস্ট্রোএন্টারোলজি ও কলোরেক্টাল সার্জারি চিকিৎসায় এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং উন্নত প্রশিক্ষণের নবদিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার আরো উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, কলোরেক্টাল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাহাদাত হোসেন শেখ, গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক