বিএসএমএমইউর এফসিপিএস দ্বিতীয় পর্বের কোর্সে ৩৫ শিক্ষার্থীর যোগদান গৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এফসিপিএস দ্বিতীয় পর্বের কোর্সে ৩৫ শিক্ষার্থীর যোগদান গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘জুলাই ২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে সার্জারি অনুষদের বিভিন্ন বিষয়ে এফসিপিএস দ্বিতীয় পর্বে ভর্তির নিমিত্তে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত সরকারি এবং আর্মড ফোর্সেস শিক্ষার্থীদের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।’
‘অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্রাকটিস, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক, ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না,’ বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।