২৭ নভেম্বর, ২০২১ ০২:৪৫ পিএম

নতুন ধরণ ওমিক্রন, আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন ধরণ ওমিক্রন, আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার নতুন করোনাভাইরাস ওমিক্রন বিস্তার করায় আফ্রিকার সাথে বাংলাদেশ সরকার যোগাযোগ স্থগিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৭ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক বার্তায়  এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘আমরা এই বিষয়ে অবহিত আছি, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টটি খুবই এগ্রেসিভ। এ কারণে সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে। সকল বিমানবন্দর, স্থল বন্দর এখানেও আমরা সতর্ক করেছি। এবং সারা বাংলাদেশে স্বাস্থ্য বিধি পালনে জোরদার ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছি। এ বিষয়ে জেলা পর্যায়েও নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা সবাইকে মাস্ক পরার পরামর্শ দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যারা অন্যান্য দেশ থেকে আসবে তাদের বিষয়ে ও আমরা সচেতন অবস্থানে থাকবো। তারা টিকা পেয়েছে কিনা সেই বিষয়ে আমরা ভালো ভাবে লক্ষ্য রাখবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক