২৫ নভেম্বর, ২০২১ ১১:২৩ এএম

সংঘর্ষ-হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

সংঘর্ষ-হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন
সংঘর্ষ ও মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধবে জাতির জনকের রত্নগর্ভা শেখ সায়েরা খাতুনের নামে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে নিরাপদ ক্যাম্পাসের দাবি করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। 

এর আগে গত ২১ নভেম্বর রাত ৯টা থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠারে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। রাত ১২টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এ সময় শিক্ষক, পুলিশ ও সাংবাদিকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ও ৩ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ বিষয়ে কলেজ সূত্রে জানায়, ওই দিন রাত ৮টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভেতরের মাঠে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ক্রিকেট খেলতে থাকেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে মেডিকেলের মেয়েদের উত্যক্ত করার অভিযোগ ওঠে। এসবের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের ভেতরে খেলাধুলায় বাধা দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মেডিকেলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক