২৩ নভেম্বর, ২০২১ ১০:০১ পিএম

মাইগ্রেশনের দাবিতে ফের নাইটিংগেল মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

মাইগ্রেশনের দাবিতে ফের নাইটিংগেল মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন
মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন।

মেডিভয়েস রিপোর্ট: মাইগ্রেশনের দাবিতে আবারও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ঢাকার নাইটিংগেল মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘এই মেডিকেল কলেজের কর্তৃপক্ষ আমাদের মিথ্যা আশ্বাস এবং আদালতের কিছু কাগজপত্র দেখিয়ে ভর্তি করায়। কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে প্রথম বর্ষে বিএমডিসির রেজিস্ট্রেশন এনে দিবে বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা এখনও রেজিস্ট্রেশন এনে দিতে পারেনি। শুধু তাই নয় কলেজ কর্তৃপক্ষ কলেজের সকল শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সুযোগ-সুবিধা থেকেও আমাদের বঞ্চিত করেছে। তারা আমাদের বিভিন্ন অজুহাত এবং অনেক সময় হুমকি দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে।’

তারা আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য শিক্ষা থেকে পিছিয়ে পড়ছি এবং চূড়ান্ত পেশাগত পরীক্ষার পর আমরা কিভাবে ইন্টার্নশিপ করবো তা বোধগম্য নয়। বর্তমান পরিস্থিতে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এই মেডিকেল কলেজে থেকে স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত পরিপূর্ণ জ্ঞান অর্জন আদৌ সম্ভব নয়, বিধায় আমাদের সকল শিক্ষার্থীদের অন্যত্র মাইগ্রেশনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নাইটিংগেল মেডিকেল
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক