জরুরি নিয়োগপ্রাপ্ত সাত মিডওয়াইফকে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: রাষ্ট্রীয় প্রয়োজনে জরুরি নব-নিয়োগপ্রাপ্ত সাত মিডওয়াইফকে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃস্পতিবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার অতিরিক্ত সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক জারিকৃত ৯ ডিসেম্বর ২০২১ তারিখের ৮০,০০,০০০০,৩০১,৭৩.০০১.১৯-২৪১ নং নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৪ আগস্ট ২০২১ তারিখের ৮০,০০,০০০০,৩০১,১১,২৪৪০,২০২১-১৬৯ নং পত্রের সুপারিশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৭ নভেম্বর ২০২১ তারিখের ৪৫.০০.০০০০.১৭২.১১.০৩১.২১-৩২৭ নং প্রজ্ঞাপনমূলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১০ম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০/- বেতনক্রমে নব-নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত সাতজন প্রার্থীকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হলো।’
নিয়োগ পাওয়া মিডওয়াইফরা হলেন, কিশোরগঞ্জের মোসাম্মদ ফারজানা আক্তার (০০১৮১৬), বরিশালের মনিরা ইসলাম (০০০২৬৪), চট্টগ্রামের সুচন্দা সিকদার (৩০০০৭৬), গোপালগঞ্জের সাথী মন্ডল (০০০০২৭), পটুয়াখালীর ববিতা রানী (০০১০১৯) ও মরিওম বেগম (০০১০২১), বি-বাড়িয়ার হেপি আক্তার (০০০৬২০)।
এর আগে গত ১৭ নভেম্বর জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনে সাময়িকভাবে সাত মিডওয়াইফ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
-
২০ নভেম্বর, ২০২১
-
১৮ নভেম্বর, ২০২১