০৮ নভেম্বর, ২০২১ ০২:৪৩ পিএম
এফসিপিএস পার্ট-২: হেমাটলোজি পরীক্ষার নম্বর পুনর্বণ্টন
নোটিসে বলা হয়েছে, জানুয়ারি ২০২২ সেশনের পরীক্ষায় সংশোধিত প্রশ্নের কাঠামো বাস্তবায়ন করা হবে।
মেডিভয়েস রিপোর্ট: হেমাটলজি বিষয়ে এফসিপিএস পার্ট-২ পরীক্ষায় নম্বর বণ্টনে পরিবর্তন এনেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস্ (বিসিপিএস)। আজ সোমবার (৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েসবাইটে প্রকাশিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।
বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত ওই নোটিসে আরও বলা হয়েছে, জানুয়ারি ২০২২ সেশনের পরীক্ষায় সংশোধিত প্রশ্নের অবকাঠামো বাস্তবায়ন করা হবে।
নতুন বিন্যাস অনুযায়ী,
প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষার নম্বর ১০০+১০০=২০০,
ওসপি পরীক্ষায় ৫০ নম্বর (এক দিন),
আইও পরীক্ষায় ৫০ নম্বর (এক দিন),
প্রাকটিক্যাল পরীক্ষায় ৫০ নম্বর (দুই দিন)
ক্লিনিক্যাল পরীক্ষায় ১০০ নম্বর (তিন দিন)
প্র্যাকটিক্যাল এবং ক্লিনিক্যাল পরীক্ষার নম্বর একসঙ্গে গণনা করা হবে বলেও নোটিসে বলা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিসিপিএস
-
২৯ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
-
০৭ জুন, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগে দেশে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন
ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগে দেশে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
এই বিভাগের সর্বাধিক পঠিত