০৪ নভেম্বর, ২০২১ ০৫:৫৯ পিএম

বেসরকারি মেডিকেল অনুমোদন ও আসন বৃদ্ধি সংক্রান্ত সভা ৮ নভেম্বর

বেসরকারি মেডিকেল অনুমোদন ও আসন বৃদ্ধি সংক্রান্ত সভা ৮ নভেম্বর
বেসরকারি মেডিকেলের আসন বৃদ্ধি সংক্রান্ত সভা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সব বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, হোমিওপ্যাথিক ও ইউনানী মেডিকেল কলেজের আসন সংখ্যা বৃদ্ধি ও কোর্স অনুমোদন ইত্যাদি নিয়ে আগামী ৮ নভেম্বর সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাপতিত্বে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, হোমিওপ্যাথিক ও ইউনানী মেডিকেল কলেজ বা আইএইচটি ও ম্যাটস প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত সভা আগামী ৮ নভেম্বর (সোমবার) দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।’

সভার আলোচ্যসূচি:

১. বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদন ও আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত

২. স্থগিতকৃত বেসরকারি মেডিকেল কলেজের স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত

৩. হোমিওপ্যাথি, ইউনানী ও আয়ূর্বেদিক মেডিকেল কলেজ অনুমোদন সংক্রান্ত

৪. নতুন ম্যাটস, আইএইচটি ও কোর্স অনুমোদন সংক্রান্ত ও 

৫. বিবিধ। 

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক