২০ অক্টোবর, ২০২১ ০১:৫৪ পিএম

প্রতারণা প্রতিরোধ: চিকিৎসকদের স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড প্রদান বিএমডিসির

প্রতারণা প্রতিরোধ: চিকিৎসকদের স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড প্রদান বিএমডিসির
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভুয়া চিকিৎসক প্রতিরোধে পাইলট প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এর আওতায় প্রতিষ্ঠানটির কাউন্সিলরদের পকেট ভার্সন রেজিস্ট্রেশন কার্ড (স্মার্ট কার্ড) প্রদান করা হয়েছে। গত ১৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে দেশের রেজিস্ট্রার্ড সকল চিকিৎসককে এ কার্ড প্রদান করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন আজ বুধবার (২০ অক্টোবর) দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘ভুয়া চিকিৎসক প্রতিরোধে আমরা একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছি। যারা বিএমডিসির কাউন্সিলর ছিলেন, তাদেরকে দিয়ে প্রাথমিকভাবে পকেট ভার্সন রেজিস্ট্রেশন কার্ড বা স্মার্ট কার্ডের উদ্বোধন করা হয়েছে। এটি পর্যায়ক্রমে সব চিকিৎসককে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এই কার্ড দেওয়া শুরু করতে তিন-পাঁচ মাস লাগতে পারে। ধাপে ধাপে দেওয়া হবে। একসাথে সবাইকে সম্ভব হবে না। এটি খুব সাবধানে দিতে হবে, যাতে কোনো ধরনের জালিয়াতি বা নকল না হয়। কার্ডের সকল সিকিউরিটি নিশ্চিত করে চিকিৎসকদেরকে এই কার্ড দেওয়া হবে।’

বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার বলেন, ‘এই কার্ডের মধ্যে একটি কিউআর কোড দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে আসল বা নকল চিকিৎসক শনাক্ত করা যাবে। কেউ যদি এই কার্ড ব্যবহার করে এবং কিউআর কোডটা যদি বিএমডিসির ওয়েবসাইটে না থাকে। তাহলে এই কার্ড কাজ করবে না।’

ডা. লিয়াকত হোসেন বলেন, ‘ভুয়া চিকিৎসক প্রতিরোধে এই কার্ড কার্যকর ভূমিকা পালন করবে। এই কার্ড সবাই পাবেন। তবে কারা কিভাবে পাবেন তা পরিকল্পনা করে ঠিক করা হবে, এটি সময়ের ব্যাপার। আমাদেরও পরিকল্পনা নেওয়ার ব্যাপার আছে। হয়তো, নবীন চিকিৎসকরা এই কার্ড আগে পাবেন। পরে পর্যায়ক্রমে ধাপে ধাপে বয়োজ্যেষ্ঠদেরকেও দেওয়ার পরিকল্পনা আছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক