১৯ অক্টোবর, ২০২১ ০৪:৩৪ পিএম

অধ্যক্ষ হলেন দুই নার্সিং কর্মকর্তা

অধ্যক্ষ হলেন দুই নার্সিং কর্মকর্তা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত দুই নার্সকে অধ্যক্ষ হিসেবে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘নিম্নে বর্ণিত নার্সিং কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও প্রতিষ্ঠানে নিজবেতনে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়নক ইলা দাশ ও চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক পাবলিক হেলথ নার্স ছবি বড়ুয়া।

এতে আরও বলা হয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। অধ্যক্ষ পদে পদায়িত কর্মকর্তাদের আয়ন-ব্যয়নের দায়িত্বও পালন করবেন।’

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক