চলতি সপ্তাহে শিশুদের টিকা প্রয়োগ শুরু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে চলতি সপ্তাহে ২১টি কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনা টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সক্ষমতা অনুযায়ী সারা দেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, এই সপ্তাহেই আমরা শুরু করতে পারব।’
খুরশীদ আলম বলেন, ‘স্কুলশিক্ষার্থীদের তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান সরবরাহ করবে। আমরা তাদের বিস্তারিত সুরক্ষা প্ল্যাটফর্ম দিয়ে দেব। আমরা যেকোনো একটা টিকা দেওয়ার আগে টেস্ট রান করি। ৫০ থেকে ১০০ জনসহ যেটুকু পারি সেটা দিয়ে করব। তাদের দিয়ে আমরা পর্যবেক্ষণ করব। এরপর বড় আকারে দেব। শিশুদের টিকাকেন্দ্র আলাদা হবে।’
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২