রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
মেডিভয়েস রিপোর্ট: অণু তৈরির নতুন কৌশল আবিষ্কারের জন্য রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাজ্যের ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান।
আজ বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে।
এর আগে গত বছর ডিএনএ সম্পাদনায় নতুন একটি প্রযুক্তি আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কার পান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী। তারা হলেন ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল শারপঁসিয়ে ও মার্কিন বিজ্ঞানী জেনিফার এ ডাউডনা।
গত ৪ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান।
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। এরা হলেন জাপানি আবহাওয়াবিদ স্যুকুরো মানাবে, জার্মান পদার্থবিজ্ঞানী ক্লাউস হাসেলমান এবং ইতালিয়ান পদার্থবিদ জর্জিও পারিসি। রয়্যাল সুইডিস একাডেমি পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করেছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
সড়ক নিরাপত্তা আইনের খসড়া
সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা নয়
সড়ক নিরাপত্তা আইনের খসড়া
সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা নয়
ওএসডির আদেশ বাতিল
সলিমুল্লাহ মেডিকেলের উপপরিচালক পদে পুনর্বহাল ডা. শাহরিয়া শায়লা
হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস