ঢাবিতে তাৎক্ষণিক রেজিস্ট্রেশনে টিকাদান কার্যক্রম উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে কোভিড ১৯ ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে এর উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
এই কার্যক্রমে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ১৭ অক্টোবর পর্যন্ত কোভিড-১৯ এর ১ম ডোজ টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী দ্রুততম সময়ে জনগণ তথা ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা কার্যক্রম চলমান আছে। এরই অংশ হিসেবে কোভিড-১৯ সংক্রমণ শিথিল হওয়ার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাক্সিন প্রাপ্তি সহজতর করার জন্য টিকা প্রদান করা হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
-
১৯ জানুয়ারী, ২০২৬
-
২৯ সেপ্টেম্বর, ২০২৫
-
০৪ অক্টোবর, ২০২১
-
২৮ জানুয়ারী, ২০২১
-
২৭ জানুয়ারী, ২০২১
-
২৭ জানুয়ারী, ২০২১