২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২০ পিএম

মাগুরায় টাইফয়েড টিকাদান বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় টাইফয়েড টিকাদান বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রমকে সফল করতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে, জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজন করা হয়।

জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও লজিস্টিক) নাসিমা খাতুন।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শামীম কবির, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, স্কাউটস জেলা কার্যালয়ের পরিচালক ও অভিভাবকবৃন্দ।

দিনব্যাপী এ কর্মশালায় জেলার গার্লস গাইড ও স্কাউটসের মোট ৪৫ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য, সকলকে সচেতন করা, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা এবং এই টিকার কার্যকারিতা সম্পর্কে সবাইকে অবহিত করা।

প্রসঙ্গত, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেখানে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক