২৯ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৩ পিএম

বিএমএসএস বাংলাদেশ মেডিকেল কলেজের উদ্যোগে ‘স্বাস্থ্যনীড়’

বিএমএসএস বাংলাদেশ মেডিকেল কলেজের উদ্যোগে ‘স্বাস্থ্যনীড়’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির (বিএমএসএস) বাংলাদেশ মেডিকেল কলেজ লোকাল কমিটির স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক হেলথ ও দ্যা রোটারী ক্লাব বাংলাদেশ এর সম্মিলিত উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প ‘স্বাস্থ্যনীড়’ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কান্দাপাড়া, কেরানীগঞ্জে এ ক্যাম্পের আয়োজন করা হয়। 

আয়োজনকারীরা জানান, ‘Your Health Is Our Priority’ স্লোগানে স্বাস্থ্যক্যাম্পটির মূল উদ্দেশ্য ছিল, সরল গ্রামবাসী ও প্রান্তিক মানুষ যারা দূরে গিয়ে স্বাস্থ্যসেবা, চেকাপ বা পরামর্শ নিতে বিভ্রান্তিতে ও আর্থিকসংকটে ভোগেন কিংবা হাসপাতালের অত্যধিক রোগীর জন্য পরিপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন, তাদের সমস্যার কথাগুলো  সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনা এবং যথাযথ সেবা ও সাহায্য করা।

তাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও জনগণকে স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান অর্জনে অণুপ্রেরণা দিয়েছে এবং তারা দেশের কল্যাণে অবদান রাখতে সক্ষম হয়েছেন বলে মনে করেন ক্যাম্প আয়োজনকারীরা।

এ কার্যক্রমের অংশ হিসাবে বিনামূল্যে মেডিকেল ও ডেন্টাল চেকআপ, উচ্চরক্তচাপ ও ডায়বেটিস পরীক্ষা ,বিনামূল্যে ওষুধ ও মাস্ক বিতরণ এবং সাধারণ জনগণের মধ্যে করোনার ভ্যাক্সিনেশন নিয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় ১৫০ জনের অধিক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং নিজেদের সমস্যা সঙ্কোচহীনভাবে তুলে ধরেন। 

এ বিষয়ে বিএমএসএস সভাপতি তাসনিয়া নূর বলেন, ‘করোনাকালীন অবস্থায় সরাসরি মানুষকে সেবা দেওয়ার সুযোগ হয়নি। করোনার জন্য অন্যান্য স্বাস্থ্য সমস্যার উপর পর্যাপ্ত নজর না থাকায় অনেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। এতদিন পর সবার সহায়তায় তাদের জন্য স্বাস্থ্য ক্যাম্প করতে পারই খুবই ভালো লাগছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক