২৮ সেপ্টেম্বর, ২০২১ ০৩:১০ পিএম
এ বছর হচ্ছে না জেডিসি ও জেএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আলাদা করে বোধ হয় জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না। মনে হয় না জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ পাবেন। তবে অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে।
এ সময় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী আরও বলেন, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও তাই (পাবলিক পরীক্ষার মতো না নেওয়া) হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা
ক্যান্সার রোগীর মৃত্যু: মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত