হৃদরোগে আক্রান্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম, ভর্তি হাসপাতালে
মেডিভয়েস ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘গত তিন দিন ধরে সাবেক ক্রিকেটার বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। এ কয়েকদিন তিনি বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছরের ইনজামামের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল।’
পাকিস্তানের ক্রিকেট অধিনায়কদের মধ্যে সফলতম ইনজামাম। ১৯৯২-এ পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট জগতে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এক দিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫টি ম্যাচে তাঁর রয়েছে ১১,৭০১ রান। টেস্টে ১১৯টি ম্যাচ খেলে তাঁর সংগৃহীত রান ৮,৮২৯।
২০০৭ সালে ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার পর তিনি পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন। বেশ কিছু দিন আফগানিস্তানের প্রধান কোচও ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ইনজামাম ছিলেন পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচক।
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে