২১ সেপ্টেম্বর, ২০২১ ০৪:৫৯ পিএম

অনিয়মের অভিযোগে টেকনোলজিস্ট-টেকনিশিয়ান নিয়োগ বাতিল

অনিয়মের অভিযোগে টেকনোলজিস্ট-টেকনিশিয়ান নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনিয়মের অভিযোগে দীর্ঘদিন নিয়োগ স্থগিত রেখে তদন্তের পর এ সিদ্ধান্ত করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রাশাসন-১ অধিশাখার উপসচিব আনজুমান আরার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগের দুর্নীতির বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির দাখিল করা তদন্ত প্রতিবেদনের আলোকে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন এসব পদে নিয়োগের বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় বলা হয়, ‘যেহেতু তদন্ত প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া গেছে মর্মে উল্লেখ রয়েছে সেহেতু নিয়োগ কার্যক্রম বাতিল পূর্বক পুনরায় নতুন নিয়োগে স্বল্পসময়ে বিজ্ঞপ্তি প্রদান করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক। ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুনভাবে আবেদনের প্রয়োজন নেই। তারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।’

এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন মেডিকেল টেকনােলজি, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে জনবল নিয়াগোর লক্ষ্যে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত বছরের ২৯ জুন স্বাস্থ্য অধিদফতর মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি পদ এবং মেডিকেল টেকনিশিয়ানদের এক হাজার ৮০০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি পদের বিপরীতে ২৩ হাজার ৫২২ জন এবং মেডিকেল টেকনিশিয়ানদের বিভিন্ন গ্রুপের এক হাজার ৮০০টি পদের বিপরীতে প্রায় ৫০ হাজার জনসহ মোট প্রায় ৭৪ হাজার চাকরিপ্রার্থী গত বছরের ১২, ১৮ ও ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লিখিত পরীক্ষার পর মেডিকেল টেকনোলজিস্টদের মৌখিক পরীক্ষা গত ২২ ফেব্রুয়ারি এবং টেকনিশিয়ানদের মৌখিক পরীক্ষা ১০ মার্চ শেষ হয়। তবে অনিয়মের অভিযোগ উঠায় নিয়োগটি স্থগিত করা হয়।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক