১৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:০২ পিএম

দেশে এলো সিনোফার্মের আরও পঞ্চাশ লাখ টিকা 

দেশে এলো সিনোফার্মের আরও পঞ্চাশ লাখ টিকা 
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: চীনের সিনোফার্মের তৈরি আরও ৫০ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। চীন থেকে এক সঙ্গে আসা দ্বিতীয় বড় চালান এটি।

১৮ সেপ্টেম্বর রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা আবু জাহের বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন। পরে এগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ১১ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১টায় দেশে আসে চীনের টিকার বড় চালান। তখন ঢাকা আসে সিনোফার্মের তৈরি ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা।

এ নিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কেনার বিষয়ে সরকারের চুক্তি হয়েছে। এ ছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

এর আগে গত ১২ মে দেশে আসে সিনোফার্মের টিকার প্রথম চালান। সেবার আসে চীন সরকারের উপহার হিসেবে ৫ লাখ ডোজ টিকা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক