ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩৪ হাসপাতালে
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৮২ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২৪৭ জন ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার ৪১ সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪৭ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২০০ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৭ জন।
এদিকে এ বছরে ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৫ হাজার ৬৫ জন। তবে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৭৬১ জন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
০৫ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬