কোভ্যাক্সের আওতায় মার্চ-এপ্রিলে আসছে আরও ২৪ কোটি টিকা: পররাষ্ট্রমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: কোভ্যাক্স কাঠামোর আওতায় আগামী মার্চ-এপ্রিল নাগাদ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের ২৪ কোটি ডোজ করোনা টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে ইনক্লুসিভ বিজনেসের ওপর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, গত মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সঙ্গে তাঁর বৈঠক হয়। এর পর টিকা সংগ্রহের এ ব্যবস্থা করা হয়েছে।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা ২৬ কোটি টিকা চেয়েছি। তবে তারা ২৪ কোটি টিকার অনুমোদন দিয়েছে। আমরা ২৪ কোটি ডোজ টিকা পেয়ে খুশি। পরে তারা আরও দুই কোটি টিকা প্রদানের চেষ্টা করবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের ২৬ কোটি টিকা প্রয়োজন। তাই কিছু টিকা দেশেই উৎপাদন করা হবে। দেশের দুই কোটি ২২ লাখ লোক ইতোমধ্যে টিকা গ্রহণ করেছেন।
রাশিয়ার কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে টিকার বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই জানান ড. মোমেন।
-
১৮ জুন, ২০২৫
-
১৭ মার্চ, ২০২৫
সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকে অভিযোগ
করোনার টিকা কেনার আড়ালে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ
-
২৮ এপ্রিল, ২০২৩
-
০১ মার্চ, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
২৬ জুলাই, ২০২২
-
২৬ জুলাই, ২০২২
-
১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিবস
বিশেষ ক্যাম্পেইন শুরু, ১৫ দিনে টিকা পাবেন ৩ কোটি মানুষ
-
১৮ ফেব্রুয়ারী, ২০২২